সরকারি জায়গা দখল করে দোকান, বোয়ালিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রধান ফটকের সামনে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে এক দখলদারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রোববার (৩০ আগস্ট ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে বোয়ালিয়া ইউপি ভবনের প্রধান ফটকের সামনের সরকারি জায়গা দখল করে রাখা বিভিন্ন অস্থায়ী দোকানপাট ও অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে জনসাধারণের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা মালামাল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।অভিযান শেষে ইউএনও মো. জিল্লুর রহমান বোয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এবং দাপ্তরিক কার্যক্রমের খোঁজখবর নেন। পরে তিনি স্থানীয় ‘ম্যাংগো এগ্রো ফার্ম’ পরিদর্শন করে খামারটির সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।অভিযান প্রসঙ্গে ইউএনও মো. জিল্লুর রহমান বলেন, সরকারি সম্পত্তি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ কিংবা জনসাধারণের চলাচলে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, জনস্বার্থে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ অভিযান ও কঠোর আইনানুগ ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।