সোমবার, ০১ জুন ২০২৬
চেকপোস্ট

কৈটোলা আদর্শ বিদ্যালয়ের ‘বিদ্যাসেতু’ কমিটি ঘোষণা, সভাপতি সোহেল সম্পাদক হিরো

পাবনার বেড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ উচ্চ বিদ্যালয় কৈটোলার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘বিদ্যাসেতু’র পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আলোচনা সভা শেষে নতুন এ কমিটির ঘোষণা দেওয়া হয়।নবগঠিত কমিটিতে মির্জা এস. জে. সোহেলকে সভাপতি এবং মো. এমদাদুল হক (হিরো)কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।বিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্য নিয়ে ১৭ জানুয়ারি ২০২৬ সালে ‘বিদ্যাসেতু’র যাত্রা শুরু হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অ্যাডভোকেট মোশারফ হোসেন বাচ্চুর উদ্যোগে সাতজন প্রাক্তন শিক্ষার্থীকে নিয়ে সংগঠনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।প্রতিষ্ঠাকালীন সময়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মির্জা কামাল পাশাকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে একাধিক সভা অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ ২৯ মে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনের নতুন অধ্যায়ের সূচনা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যাসেতুর আহ্বায়ক মির্জা কামাল পাশা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোশারফ হোসেন বাচ্চু।তিনি বলেন, আদর্শ উচ্চ বিদ্যালয় কৈটোলার গৌরবময় ঐতিহ্যকে ধারণ করে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করাই বিদ্যাসেতুর মূল লক্ষ্য। সংগঠনটি ভবিষ্যতে শিক্ষার্থীদের কল্যাণ এবং বিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনকে আরও গতিশীল করতে এবং বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

কৈটোলা আদর্শ বিদ্যালয়ের ‘বিদ্যাসেতু’ কমিটি ঘোষণা, সভাপতি সোহেল সম্পাদক হিরো