খুলনা দিঘলিয়ায় হত্যাসহ একাধিক মামলার আসামি বেজি আলামিন গ্রেফতার
খুলনার দিঘলিয়া উপজেলার একাধিক মামলার আসামি আলামিন ওরফে ‘বেজি আলামিন’কে (১৯) গ্রেফতার করেছে খুলনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে নগরীর খালিশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আলামিন দিঘলিয়ার ফরমায়েসখানা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলা ডিবি পুলিশের একটি দল খালিশপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আলামিনকে গ্রেফতারের পর তাকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম জানান, গ্রেফতার আলামিন পুলিশের তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে দুটি হত্যা, একটি দস্যুতা ও একটি সাধারণ মামলা রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব মামলার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।