শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

রাজধানীতে নেই বৃষ্টির সম্ভাবনা, চলবে তীব্র গরম

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বরং গরমের তীব্রতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। আবহাওয়াবিদদের মতে, এই সময়টায় বৃষ্টি না থাকায় গরম আরও বেশি অনুভূত হতে পারে, যা জনজীবনে প্রভাব ফেলতে পারে।

রাজধানীতে নেই বৃষ্টির সম্ভাবনা, চলবে তীব্র গরম