সৈয়দপুরে প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানির বীমা দাবির ৫০ লাখ টাকার চেক বিতরণ
নীলফামারীর সৈয়দপুরে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বীমা দাবির চেক বিতরণ ও উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। চলতি মাসে সৈয়দপুরে গ্রাহকদের মধ্যে মোট ৫০ লাখ টাকার বীমা দাবির চেক বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির স্থানীয় কর্মকর্তারা।বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের এস আর প্লাজার দ্বিতীয় তলায় কোম্পানির স্থানীয় সার্ভিস সেল কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (এমডি) মোহাম্মদ সাইদুল আমিন। বিশেষ অতিথি ছিলেন ডিএমডি (উন্নয়ন) মো. আনিসুর রহমান, রংপুর বিভাগের এএমডি (উন্নয়ন) মো. আবু রায়হান, সহকারী ম্যানেজার (ঢাকা) মাহবুবুর রহমান এবং গাইবান্ধার পলাশবাড়ী সার্ভিস সেলের জিএম বেনজির আহমেদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর সার্ভিস সেল-৩০৫-এর জিএম মোছা. রুপালী খাঁন। সঞ্চালনা করেন মার্কেটিং অফিসার মো. দুলাল হোসেন ও হিসাবরক্ষক মোছা. পারভীন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন আবুল কালাম আজাদ।সৈয়দপুরে ৪৬ গ্রাহকের বীমা দাবি পরিশোধসভাপতির বক্তব্যে মোছা. রুপালী খাঁন বলেন, ২০০৭ সালে সৈয়দপুরে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের কার্যক্রম শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত ৪৬ জন গ্রাহককে বীমা দাবির চেক দেওয়া হয়েছে। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে তাঁদের বাড়িতে গিয়েও চেক পৌঁছে দেওয়া হয়েছে।তিনি জানান, চলতি মাসে সৈয়দপুরে ৫০ লাখ টাকার বীমা দাবির চেক বিতরণ করা হয়েছে। এদিনও ৬ লাখ টাকার চেক দেওয়া হচ্ছে।৮০০ কোটি টাকার বীমা দাবি পরিশোধের দাবিপ্রধান অতিথি মোহাম্মদ সাইদুল আমিন বলেন, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ৮০০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। চলতি মাসে প্রতিষ্ঠানটির কাছে ২ কোটি টাকার বীমা দাবির আবেদন এসেছে, যা পর্যায়ক্রমে পরিশোধ করা হচ্ছে বলে জানান তিনি।তিনি বলেন, ‘প্রগ্রেসিভ বীমা নিরাপদ আর্থিক জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটি মানুষের সঞ্চয় ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। জীবনের ঝুঁকির বিপরীতে পরিবারের অর্থনৈতিক সুরক্ষা গড়ে তোলার পাশাপাশি সহজ পদ্ধতিতে বীমা গ্রহণের সুযোগ তৈরি করা হচ্ছে।সাইদুল আমিন আরও বলেন, বর্তমানে কোম্পানির ৫৬ ধরনের বীমা স্কিম চালু রয়েছে। এসব স্কিমের মাধ্যমে ব্যক্তি ও পরিবার ভবিষ্যতের আর্থিক ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি নিতে পারেন। পাশাপাশি বীমা খাত দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখে।বীমা আইন সংশোধনী নিয়ে আলোচনাঅনুষ্ঠানে বীমা খাত-সংশ্লিষ্ট একটি সংশোধনী বিল নিয়েও আলোচনা হয়। ডিএমডি (উন্নয়ন) মো. আনিসুর রহমান জাতীয় সংসদে সংসদ সদস্য রুমিন ফারহানার উত্থাপিত এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর গৃহীত বলে উল্লেখ করা বীমা-সংক্রান্ত সংশোধনী বিল-২০২৬ উপস্থাপন, গ্রহণ ও যাচাইয়ের বিষয়ে স্পিকারের একটি অডিও শোনান।অনুষ্ঠানে বীমাকর্মী, গ্রাহকসহ প্রায় অর্ধশতাধিক সুধীজন উপস্থিত ছিলেন।