শনিবার, ২৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

সাহাবুদ্দিনের পদত্যাগ, বিশ্ব গণমাধ্যমে খবর

বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে। রয়টার্স, বিবিসি, আলজাজিরাসহ বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট রাষ্ট্রপতির পদত্যাগকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, নির্বাসন থেকে ফেরার আগেই হাসিনা রাজনৈতিকভাবে একা হয়ে পড়েছেন।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের খবরকে প্রধান শিরোনামে প্রকাশ করেছে।আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি তুলে ধরে। অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাকে শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র হিসেবে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে।মালয়েশিয়ার দ্য স্টার এবং ভারতের নিউজ-১৮ তাদের প্রতিবেদনে জানিয়েছে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সাহাবুদ্দিন দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।যুক্তরাষ্ট্রের দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তার মধ্যেই বাংলাদেশের রাষ্ট্রপতি পদে এই পরিবর্তন এসেছে।বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে সাহাবুদ্দিনের পদত্যাগকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে তুলে ধরা হয়েছে।

সাহাবুদ্দিনের পদত্যাগ, বিশ্ব গণমাধ্যমে খবর