শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে নতুন দায়িত্ব, বিমানবন্দরের নিরাপত্তায় ৮ সদস্যের কমিটি

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নত ও জোরদার করতে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রিপরিষদ সচিব।মন্ত্রিপরিষদ বিভাগ গত মঙ্গলবার (১৩ অক্টোবর) এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে। কমিটিকে আগামী দুই মাসের মধ্যে বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে।কমিটিতে রয়েছেন যারাস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন—- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী- বিমানবাহিনী প্রধান- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব- সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব- পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।দুই মাসের মধ্যে সুপারিশপ্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির কার্যক্রম পরিচালনায় সাচিবিক সহায়তা দেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা আরও কার্যকর ও আধুনিক করতে কমিটির সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে নতুন দায়িত্ব, বিমানবন্দরের নিরাপত্তায় ৮ সদস্যের কমিটি