শনিবার, ২৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

আজ ঢাকায় বেশি লোডশেডিং, ঝুঁকিতে ২৭০৩ মেগাওয়াট

দেশে বিদ্যুৎ ঘাটতি অব্যাহত থাকায় আজ শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার পিক সময়ে সারা দেশে সর্বোচ্চ ২ হাজার ৭০৩ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লোডশেডিং হতে পারে ঢাকা অঞ্চলে।পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)-এর তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।কোন অঞ্চলে কত লোডশেডিং?পিজিসিবির পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যার পিক সময়ে বিভিন্ন অঞ্চলে সম্ভাব্য লোডশেডিংয়ের পরিমাণ— ঢাকা: ৬৯৮ মেগাওয়াট চট্টগ্রাম: ১৯০ মেগাওয়াট কুমিল্লা: ৩১৫ মেগাওয়াট ময়মনসিংহ: ৩৫০ মেগাওয়াট সিলেট: ১৫০ মেগাওয়াট খুলনা: ৩৫০ মেগাওয়াট বরিশাল: ১০০ মেগাওয়াট রাজশাহী: ৩০০ মেগাওয়াট রংপুর: ২৫০ মেগাওয়াট সবচেয়ে বেশি ঝুঁকিতে ঢাকাআঞ্চলিক পূর্বাভাস অনুযায়ী, লোডশেডিংয়ের পরিমাণ সবচেয়ে বেশি হতে পারে ঢাকা অঞ্চলে। এরপর ময়মনসিংহ ও খুলনায় ৩৫০ মেগাওয়াট করে, কুমিল্লায় ৩১৫ মেগাওয়াট এবং রাজশাহীতে ৩০০ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা রয়েছে। বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার মধ্যে ঘাটতির কারণে সন্ধ্যার ব্যস্ত সময়ে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আজ ঢাকায় বেশি লোডশেডিং, ঝুঁকিতে ২৭০৩ মেগাওয়াট