রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ‘কোর কমিটি’র সভার রেকর্ড অব ডিসকাশনসের ভিত্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।এ বিষয়ে গত ১৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিরাপত্তা শাখা-২ থেকে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়। পরে নির্দেশনা বাস্তবায়নে গত ২৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তর থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চিঠি দেওয়া হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, গত ২৬ আগস্ট অনুষ্ঠিত কোর কমিটির সভার রেকর্ড অব ডিসকাশনস অনুযায়ী, দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।এর ধারাবাহিকতায় ডিএমপি সদর দপ্তরের চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করা হয়।ডিএমপির চিঠিতেও কোর কমিটির সভার রেকর্ড অব ডিসকাশনস উল্লেখ করে দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশনার কথা জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, সংশ্লিষ্ট শাখা এবং পুলিশ কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ