বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
চেকপোস্ট

সৌদিতে ১০০ ট্যাক্সিচালক নেবে বাংলাদেশি কর্মী, সাক্ষাৎকার ২১-২২ আগস্ট

সরকারিভাবে সৌদি আরবের TAXI QAID COMPANY-তে ১০০ জন দক্ষ বাংলাদেশি পুরুষ ট্যাক্সিচালক নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে সরাসরি সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষা (Practical Test) নেওয়া হবে।বাংলাদেশের একমাত্র সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) বুধবার এ তথ্য জানিয়েছে।আগ্রহী প্রার্থীদের আগামী ২১ ও ২২ আগস্ট ২০২৬ সকাল ৯টার মধ্যে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি), দারুস সালাম, মিরপুর-১, ঢাকায় উপস্থিত হয়ে সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে।নিয়োগপ্রাপ্তরা সৌদি আরবের মক্কায় ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করবেন। মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩০০+৮০০ সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার টাকার বেশি।চাকরির প্রধান শর্ত চুক্তির মেয়াদ: ২ বছর দৈনিক কাজ: ৮ ঘণ্টা, সপ্তাহে ৬ দিন শিক্ষানবিশকাল: ৬ মাস অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর বয়স: ২০ থেকে ৩৯ বছর থাকা, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা দেবে নিয়োগকর্তা দুই বছর পর যাওয়া-আসার বিমান টিকিট কোম্পানি বহন করবে ২ বছরে ৪২ দিনের বেতনসহ ছুটি প্রযোজ্য সাক্ষাৎকারে অংশ নিতে প্রার্থীদের পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।বোয়েসেল জানিয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত সার্ভিস চার্জ, ভ্যাট, বীমা, মেডিকেলসহ অন্যান্য খরচ বাবদ ১ লাখ ৬৫ হাজার টাকা পরিশোধ করতে হবে। পাশাপাশি জামানত হিসেবে ১ লাখ টাকার পে-অর্ডার জমা দিতে হবে, যা নির্ধারিত সময় চাকরি সম্পন্নের পর ফেরত দেওয়া হবে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, চাকরি পেতে অবশ্যই সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো ধরনের নগদ লেনদেন থেকে বিরত থাকার এবং দালালচক্রের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সৌদিতে ১০০ ট্যাক্সিচালক নেবে বাংলাদেশি কর্মী, সাক্ষাৎকার ২১-২২ আগস্ট