রোববার, ০৭ জুন ২০২৬
চেকপোস্ট

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানালেন নাহিদ ইসলাম

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক বক্তব্যকে ‘গভীরভাবে আপত্তিকর ও অপমানজনক’ আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।শনিবার (৬ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।পোস্টে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রের একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের মন্তব্য জাতির জন্য লজ্জাজনক। তিন দিন পার হলেও ওই বক্তব্য প্রত্যাহার বা ব্যাখ্যা না দেওয়ায় সরকারের অবস্থান নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যার সংজ্ঞা সংকুচিত করে বিষয়টির গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করেছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।নাহিদ ইসলাম আরও বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জাতিসংঘের নীতিমালা অনুযায়ী বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অতিরিক্ত বা প্রাণঘাতী শক্তি প্রয়োগ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই এ ধরনের ঘটনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।তিনি ২০২০ সালের একটি বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, সীমান্ত হত্যা নিয়ে ধারাবাহিকভাবে এমন বক্তব্য নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে।এর আগে ২ জুন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্তের ভেতরে অবৈধ অনুপ্রবেশ বা অপরাধে জড়িত হলে সেটিকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক নয়। তিনি আরও বলেন, অন্য দেশের সীমানার ভেতরে কেউ অপরাধ করলে সেটি তাদের নিজস্ব আইন অনুযায়ী মোকাবিলা করা হবে, এটিকে সীমান্ত হত্যা হিসেবে সংজ্ঞায়িত করা ঠিক নয়।

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানালেন নাহিদ ইসলাম