বিআরটি প্রকল্প ভেঙে ফেলার প্রস্তাব ঈদের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার
গাজীপুরের বহুল আলোচিত বিআরটি প্রকল্প নিয়ে দুই ধরনের প্রস্তাব পাওয়া গেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।রোববার (২৪ মে) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক এক গণসচেতনতামূলক সভায় তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, প্রকল্পটি শুরু থেকেই ত্রুটিযুক্ত ছিল এবং এটি বাস চলাচলবান্ধব হয়নি। এক প্রস্তাবে অতিরিক্ত অর্থ ব্যয় করে প্রকল্পটি চালু রাখার কথা বলা হয়েছে, অন্য প্রস্তাবে এটি ভেঙে ফেলার সুপারিশ রয়েছে।তিনি জানান, বিষয়টি পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্টের ভিত্তিতে ঈদের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাধারণ মানুষের নিরাপদ ও স্বস্তির যাতায়াত নিশ্চিত করতে পরিবহন মালিক-শ্রমিকসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সভায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।