সোমবার, ৩১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জে হাইড্রোলিক হর্নবিরোধী অভিযান, জরিমানা ১১ হাজার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। অভিযানে যানবাহনে ব্যবহৃত অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৮টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।রোববার (৩০ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।হাইড্রোলিক হর্নে ৯ হাজার টাকা জরিমানাঅভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(২) ধারা লঙ্ঘন করে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৪টি ট্রাক ও ২টি বাসচালকের বিরুদ্ধে ৬টি পৃথক মামলা করা হয়।এসব মামলায় মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ব্যবহৃত ৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।বায়ুদূষণেও জরিমানাঅভিযানকালে খোলা বা অনাবৃত অবস্থায় নির্মাণসামগ্রী পরিবহন করে বায়ুদূষণ ঘটানোর দায়ে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী আরও একটি মামলা করা হয়। এ মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ্র। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদ।অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।সচেতনতায় লিফলেট ও স্টিকারআইনি ব্যবস্থার পাশাপাশি শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে চালক ও পথচারীদের সচেতন করতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বিভিন্ন যানবাহনে শব্দদূষণবিরোধী স্টিকারও লাগানো হয়। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবু সাঈদ জানান, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় শব্দদূষণ এবং বায়ুদূষণ প্রতিরোধে এ ধরনের ঝটিকা অভিযান ও মোবাইল কোর্ট নিয়মিত অব্যাহত থাকবে।

চাঁপাইনবাবগঞ্জে হাইড্রোলিক হর্নবিরোধী অভিযান, জরিমানা ১১ হাজার