মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

বাঘায় গাঁজাসহ গ্রেপ্তার ১, পরোয়ানাভুক্ত আরও ৫ আসামি আটক

রাজশাহীর বাঘা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচ আসামি ও অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) রাতে বাঘা থানা পুলিশের একাধিক দল এসব অভিযান পরিচালনা করে।পুলিশ সূত্রে জানা যায়, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হকের নেতৃত্বে পুলিশের একাধিক দল উপজেলার চক রাজাপুর ইউনিয়নের পদ্মা নদীর দুর্গম চরাঞ্চল, মানিকেরচরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক চার আসামিকে আটক করা হয়। এছাড়া রাজশাহী শহরে পৃথক অভিযান চালিয়ে আরও এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করে বাঘা থানা পুলিশ।অন্যদিকে, উপজেলার চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে শুকনো গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানায়, গ্রেপ্তার ছয় আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।বাঘা থানার ওসি মো. সেরাজুল হক বলেন, অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, মাদকবিরোধী কার্যক্রম সফল করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

বাঘায় গাঁজাসহ গ্রেপ্তার ১, পরোয়ানাভুক্ত আরও ৫ আসামি আটক