মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

বাংলা প্রেসক্লাব মিশিগানের প্রথম সভা নতুন কমিটির দায়িত্ব গ্রহণে নতুন অধ্যায়

বাংলা প্রেসক্লাব মিশিগানের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সন্ধ্যায় ওয়ারেন সিটির রায়ান রোডের একটি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি সেলিম আহমেদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহেল আহমেদ।সভায় নতুন কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আসন্ন ৫ম বর্ষপূর্তি উদযাপন এবং সংবিধান সংশোধন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।সভায় নতুন সদস্য হিসেবে দ্য বিএনএন নিউজের বার্তা সম্পাদক মোহাম্মদ উবায়দুল্লাহকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। উপস্থিত সদস্যরা তাকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।এছাড়া সভায় সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ সংগঠনের ঐতিহ্য, সাংবাদিকদের স্বার্থ রক্ষা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সবাই একযোগে ভবিষ্যৎ কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে সভাপতি সেলিম আহমেদ সংগঠনের উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত অগ্রগতির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বাংলা প্রেসক্লাব মিশিগানের প্রথম সভা নতুন কমিটির দায়িত্ব গ্রহণে নতুন অধ্যায়