বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

হামে আরও ৩ শিশুর মৃত্যু, দেশজুড়ে আতঙ্ক বাড়ছে

দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪ জনে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৮০ জন নতুন করে হাম সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৮৪ জনে।গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের হামে আক্রান্ত হওয়া নিশ্চিত হয়েছে। একই সময়ে মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৯ হাজার ৮৩৩ জনে পৌঁছেছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৬৬ হাজার ১৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৬২ হাজার ২৯২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।এ পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো নতুন মৃত্যু হয়নি।অন্যদিকে, হাম আক্রান্ত সন্দেহে মৃত্যুর সংখ্যা ৫৩৯ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে সাম্প্রতিক ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু অন্তর্ভুক্ত রয়েছে।ঢাকা বিভাগে পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। এখানে মোট ৩৭ হাজার ৭৯৮ জন সন্দেহভাজন রোগী রয়েছে, যার মধ্যে ৬ হাজার ৮২২ জনের হামে আক্রান্ত হওয়া নিশ্চিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধি জরুরি।

হামে আরও ৩ শিশুর মৃত্যু, দেশজুড়ে আতঙ্ক বাড়ছে