এনসিটিবিসহ ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান! বড় প্রশাসনিক রদবদল
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)সহ দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা, কুমিল্লা, রাজশাহী, যশোর এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে এই নিয়োগ দেওয়া হয়েছে।সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানায়।প্রজ্ঞাপন অনুযায়ী, এনসিটিবির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম কমার্স কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হয়েছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন দেবিদ্বার সরকারি এস এস কলেজের অধ্যক্ষ মো. আহসান পারভেজ। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হয়েছেন বোর্ডটির সচিব শামীম আরা চৌধুরী।যশোর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনার হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালাম। অন্যদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান।
শিক্ষা প্রশাসনে এই বড় পরিবর্তনকে গুরুত্বপূর্ণ রদবদল হিসেবে দেখা হচ্ছে।