বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

রাষ্ট্রপতির কড়া বার্তা জনগণের সেবক হোন ডিসিরা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জেলা প্রশাসকদের উদ্দেশে বলেছেন, তারা শুধু সরকারের প্রতিনিধি নন বরং জনগণের প্রকৃত সেবক। জনগণের সেবা নিশ্চিত করাই প্রশাসনের মূল দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।রোববার ৩ মে সন্ধ্যায় বঙ্গভবনে জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ জাতির চিরন্তন প্রেরণা। একইসঙ্গে তিনি জাতীয় নেতৃবৃন্দের অবদানও স্মরণ করেন।তিনি জানান, জেলা প্রশাসক সম্মেলন নীতি নির্ধারণ ও বাস্তবায়নের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করে। মাঠ পর্যায়ের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনার মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়।রাষ্ট্রপতি আরও বলেন, বর্তমান সময়ে জনগণের প্রত্যাশা অনেক বেশি। তাই প্রশাসনকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী হতে হবে।তিনি জেলা প্রশাসকদের জনগণের অভিযোগ দ্রুত সমাধান, তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং সেবা সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন।এছাড়া তিনি জ্বালানি সংকট, বাজার মনিটরিং, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গুজব ও অনলাইন অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ, নারী-শিশু সুরক্ষা এবং যুব উন্নয়নে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশও দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, সব ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে।অনুষ্ঠানে ঊর্ধ্বতন সরকারি ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে রাষ্ট্রপতি ফটোসেশনে অংশ নেন। তিনি আশা প্রকাশ করেন, জেলা প্রশাসকরা নিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে দেশের উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

রাষ্ট্রপতির কড়া বার্তা জনগণের সেবক হোন ডিসিরা