তারেক রহমানের সঙ্গে দ্রুত সাক্ষাৎ চান ডোনাল্ড ট্রাম্প
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাৎ করার আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে এ আগ্রহের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, নানা চ্যালেঞ্জের মধ্যেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানান তিনি।এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বোয়িং থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ট্রাম্প।
চিঠিতে তিনি বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। পাশাপাশি এ সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের বিষয়টিও তিনি সব সময় মনে রাখবেন বলে উল্লেখ করেন।