রোববার, ২৬ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

বাসভাড়া হঠাৎ বাড়ল! আজ থেকেই নতুন ভাড়া কার্যকর

জ্বালানির মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের আন্তঃজেলা ও দূরপাল্লার বাসভাড়া পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রোববার (২৬ এপ্রিল) থেকেই বর্ধিত ভাড়া কার্যকর হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) রাতে বিআরটিএ নতুন ভাড়ার তালিকা প্রকাশ করে। এতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটের বাসভাড়া সংশোধন করা হয়। প্রতিটি বাসে নতুন ভাড়ার চার্ট টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।নতুন তালিকা অনুযায়ী গাবতলী রুটে ঢাকা থেকে পঞ্চগড়, রংপুর ও দিনাজপুরসহ বিভিন্ন রুটে বাসভাড়া উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করা হয়েছে। একইভাবে সায়েদাবাদ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, বরিশাল, খুলনা ও টেকনাফসহ বিভিন্ন রুটের ভাড়া নতুনভাবে নির্ধারণ করা হয়েছে।ঢাকার মহাখালী রুটেও ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জগামী বাসের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। সরকার গত ১৮ এপ্রিল রাতে আন্তর্জাতিক বাজারের প্রভাব বিবেচনায় ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়ায়। এরপর পরিবহন খাতে ব্যয় বৃদ্ধি পাওয়ায় নতুন ভাড়া নির্ধারণ করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।

বাসভাড়া হঠাৎ বাড়ল! আজ থেকেই নতুন ভাড়া কার্যকর