মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

আইভীর পাঁচ মামলায় জামিন থাকবে কি না, সিদ্ধান্ত ৩ মে

হত্যাসহ পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল থাকবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ৩ মে জানা যাবে।সোমবার (২৭ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন ধার্য করেন। ওইদিন রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিলের ওপর আদেশ দেওয়া হবে।এই পাঁচ মামলার মধ্যে চারটি নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় করা হত্যা মামলা এবং একটি সদর মডেল থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলা।এর আগে গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট এসব মামলায় আইভীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। তবে রাষ্ট্রপক্ষ সেই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে।গত ৫ মার্চ আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন এবং বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফাতেমা আক্তার এবং আইভীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন শুনানি করেন।এর আগে ২০২৪ সালের ৯ মে গ্রেফতার হওয়া আইভীকে বিভিন্ন হত্যা ও হামলার মামলায় জড়ানো হয়। পরবর্তীতে একাধিক দফায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং জামিন নিয়ে আইনি জটিলতা চলমান থাকে। সাবেক এই মেয়র ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন এবং পরে টানা তিনবার সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।

আইভীর পাঁচ মামলায় জামিন থাকবে কি না, সিদ্ধান্ত ৩ মে