স্বেচ্ছায় রক্তদান ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের প্রত্যয়ে কুড়িগ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সংগঠনটির ৩০ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, বৃক্ষরোপণ, পুরস্কার বিতরণ ও তবারক বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।রোববার দুপুরে বাঁধন, কুড়িগ্রাম সরকারি কলেজ ইউনিট, রংপুর জোনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মো. সাইফুর রহমান সরকার বলেন, বাঁধন একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির সদস্যরা দিন-রাত, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্ত সরবরাহের মাধ্যমে জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।তিনি বলেন, শিক্ষার্থীদের এ মহৎ উদ্যোগে সম্পৃক্ত হয়ে মানবিক ও সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসা উচিত।‘উনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাঁধন সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহসভাপতি জিহাদ হোসাইন।এ সময় সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বাধীন মিয়াসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানো এবং তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন হয়।