বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

সলুয়া ল্যান্ডফিলে নির্মানধীন বর্জ্য রিসাইকিং প্লান্টের কাজের অগ্রগতি পরিদর্শন করেন: কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ ১ অক্টোবর সকালে ডুমুরিয়া উপজেলার সলুয়ায় নির্মানাধীন বর্জ্য রিসাইকিং প্লান্টের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্লান্টে স্থাপিত মেশিনারিজ পরিক্ষামুলকভাবে চালু করা হয়। পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, আজই প্রথম পরিক্ষামুলকভাবে প্লান্টের মেশিনারিজ চালু করা হয়েছে। ত্রিশ ঘন্টার পর ফলাফল জানাযাবে এবং পরিক্ষামুলক চালু করায় প্রকৌশলীগন এর ওপর একটি রিপোর্ট প্রদান করবেন। প্রকল্পটির সফলতার বিষয়ে আশাবাদ ব্যাক্ত করে তিনি আরো বলেন, প্লান্টের কার্যক্রম সফল হলেই খুলনার বর্জ্য ব্যাপস্থাপনার ক্ষেত্রে নতুন ধারা উন্মোচিত হবে। বর্জ্য বোঝা নয়, সম্পদে পরিনত হবে এবং দেশের অন্যান্য সিটি করপোরেশন ও জেলা শহরের জন্য এটি একটি মডেল প্রকল্প হিসেবে বিবেচিত হবে। উল্লেখ্য, সিটি করপোরেশন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ( এলজিইডি) নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প -২ ( সিআরডিপি) এর আওতায় ৫৩ কোটি টাকা ব্যয়ে সলুয়া ল্যান্ডফিলে বর্জ্য রিসাইকিং প্লান্টটি সম্পুর্নরুপে চালু করা সম্ভব হবে বলে প্রকৌশলীগন আশাবাদ ব্যাক্ত করেন। সিআরডিপি -২ প্রকল্পের টিম লিডার মোঃ শফিকুর রহমান, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র ( বিটাক) এর সাবেক চেয়ারম্যান ডক্টর এহসানুল হক, কেসিসির প্রধান বর্জ্য ব্যাবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, সহকারী প্রকৌশলী মো: ওবায়দুল্লাহ খান, ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী মোঃ মাহবুবুর রহমান, কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার শামসুদ্দিন মোল্লা, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার মিন্টু মন্ডল, ফিল্ড ইঞ্জিনিয়ার মোঃ সোহেল রানাসহ টেকনিক্যাল টিমের সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সলুয়া ল্যান্ডফিলে নির্মানধীন বর্জ্য রিসাইকিং প্লান্টের কাজের অগ্রগতি পরিদর্শন করেন: কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু