শুক্রবার, ২৯ মে ২০২৬
চেকপোস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় মন্তব্যে বিতর্ক: নিজের বক্তব্য ফিরিয়ে নিলেন ববি হাজ্জাজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সম্পর্কে একটি পডকাস্টে দেওয়া মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হওয়ার পর নিজের বক্তব্য প্রত্যাহার করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।শুক্রবার (২৯ মে) দুপুরে ফেসবুক পোস্টে তিনি জানান, সমীরস্কেন নামের একটি পডকাস্টে দেওয়া তার কিছু মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং তা অনিচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করেছে।তিনি বলেন, পডকাস্টে দেওয়া বক্তব্য ছিল সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, যা সরকারের কোনো আনুষ্ঠানিক অবস্থান বা নীতির সঙ্গে সম্পর্কিত নয়। এটি কোনো প্রাতিষ্ঠানিক বা নীতিগত আলোচনা ছিল না বলেও তিনি উল্লেখ করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এ প্রতিষ্ঠান দেশের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভবিষ্যতে এটি আরও উন্নত, গবেষণানির্ভর ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। সবশেষে তিনি জানান, তার আংশিক বক্তব্য ভুল বোঝাবুঝির সৃষ্টি করায় এবং অনেকে অসন্তুষ্ট হওয়ায় তিনি তা সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিচ্ছেন। ভবিষ্যতে এ বিষয়ে আর কোনো বিভ্রান্তি থাকবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় মন্তব্যে বিতর্ক: নিজের বক্তব্য ফিরিয়ে নিলেন ববি হাজ্জাজ