সোমবার, ১১ মে ২০২৬
চেকপোস্ট

কেন দ্বিতীয় বিয়ে করেননি, জানালেন ববিতা

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা সম্প্রতি বিশ্ব মা দিবস উপলক্ষে ‘মা পদক ২০২৬’ সম্মাননায় ভূষিত হয়েছেন। রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেন আবুল হায়াৎ।সম্মাননা গ্রহণের পর নিজের জীবনের সংগ্রাম, মাতৃত্ব এবং ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আবেগঘন কথা বলেন এই গুণী অভিনেত্রী।ববিতা বলেন, একটি নারীর পূর্ণতা আসে তার মাতৃত্ব দিয়ে। সন্তান একজন মায়ের জীবনে শ্রেষ্ঠ পুরস্কার।ব্যক্তিজীবনের গুরুত্বপূর্ণ প্রসঙ্গ টেনে তিনি জানান, ১৯৮২ সালে ব্যবসায়ী ইফতেখারুল আলমকে বিয়ে করেন তিনি। ১৯৮৯ সালে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান অনিক ইসলাম। তবে ১৯৯৩ সালে স্বামীর মৃত্যুর পর জীবনে বড় এক পরিবর্তন আসে।ববিতা বলেন, স্বামীর মৃত্যুর পর পরিবার ও আত্মীয়স্বজনের পক্ষ থেকে দ্বিতীয় বিয়ের জন্য চাপ থাকলেও তিনি সে পথে হাঁটেননি।তার ভাষায়, অনিক পিতৃহারা হওয়ার পর আমার জীবনে অনেকেই আসতে চেয়েছিলেন। কিন্তু আমি শুধু আমার সন্তানের মাঝেই নিজেকে খুঁজে নিয়েছি। আমি একজন সিঙ্গেল পেরেন্ট হিসেবে অনিকের মা এবং বাবা-দুই ভূমিকাই পালন করেছি।তিনি আরও জানান, বর্তমানে তার ছেলে কানাডার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছে এবং তিনি প্রায়ই ছেলের কাছে সময় কাটাতে সেখানে যান।মাতৃত্বের গুরুত্ব তুলে ধরে ববিতা পবিত্র কোরআনের আয়াত উল্লেখ করে বলেন, ধন-সম্পদ ও সন্তান-সন্ততি পার্থিব জীবনের শোভা।অনুষ্ঠানের শেষে তিনি সবার কাছে নিজের ও সন্তানের জন্য দোয়া কামনা করেন। উল্লেখ্য, আলী-রূপা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও বেশ কয়েকজন গুণী ব্যক্তির মায়েদের ‘মা পদক ২০২৬ প্রদান করা হয়। দীর্ঘ ক্যারিয়ারে ববিতা প্রায় ২৭৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা সত্যজিৎ রায়-এর সিনেমাতেও কাজ করেছেন।

কেন দ্বিতীয় বিয়ে করেননি, জানালেন ববিতা