শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

বন অধিদপ্তরের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছেন সিসিএফ আমীর হোসাইন

দেশের বন অধিদপ্তরের উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নিতে কাজ করছেন প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. আমীর হোসাইন চৌধুরী। দায়িত্ব গ্রহণের পর থেকে বন বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি ভূমিকা রেখে চলেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।মো. আমীর হোসাইন চৌধুরী ১৯৭৪ সালের ২৬ নভেম্বর ঝিনাইদহের মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বনবিদ্যা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেও বনবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।২০০৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বন) ক্যাডারের ২২তম ব্যাচে বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে সহকারী বন সংরক্ষক (এসিএফ) হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।২০০৭ সাল পর্যন্ত সহকারী বন সংরক্ষক হিসেবে দায়িত্ব পালনের পর বিভিন্ন সময়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ, সুন্দরবন পূর্ব বন বিভাগ ও নোয়াখালী উপকূলীয় বন বিভাগে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) হিসেবে দায়িত্ব পালন করেন।এ ছাড়া বন একাডেমি, চট্টগ্রাম বন বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট, রাজশাহী এবং বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র, কাপ্তাইয়ে পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।২০১৭ থেকে ২০১৯ সালের আগস্ট পর্যন্ত সুন্দরবন সার্কেলের বন সংরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আমীর হোসাইন চৌধুরী। ম্যানগ্রোভ বন ব্যবস্থাপনা বিষয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।কর্মজীবনে তিনি বন সংরক্ষক, বিভাগীয় বন কর্মকর্তা, বন সংরক্ষক ও উপপ্রধান বন সংরক্ষকসহ বন বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।বন ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য ভারত, ফিলিপাইন, ব্রাজিল, নেদারল্যান্ডস, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও কোরিয়াসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক সম্মেলন ও কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। ২০২০ সালের ২৫ মার্চ প্রধান বন সংরক্ষক (সিসিএফ) হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বন অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও দীর্ঘ কর্মজীবনের কারণে বন বিভাগের বিভিন্ন মহলে তার ভূমিকা আলোচিত হচ্ছে।

বন অধিদপ্তরের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছেন সিসিএফ আমীর হোসাইন