বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

নাচোল থানার ওসির চেয়ারে বসে টেবিলে পা তোলা এআই ছবি ভাইরাল

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হওয়ায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ছবিটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) বা ডিজিটালভাবে সম্পাদিত বলে দাবি করা হচ্ছে।ভাইরাল ছবিতে দেখা যায়, নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ব্যবহৃত কক্ষের একটি চেয়ারে এক যুবক বসে আছেন এবং তার চারপাশে কয়েকজন পুলিশ সদস্য হাতজোড় করে দাঁড়িয়ে আছেন। তবে ছবিটি সত্যিই এআই-নির্মিত বা সম্পাদিত কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেক ব্যবহারকারী এটিকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন। কেউ কেউ দাবি করেছেন, এ ধরনের কনটেন্ট পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ব্যবহার করা হতে পারে।স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ভুয়া বা বিভ্রান্তিকর ছবি তৈরি ও প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে যুক্ত করা হবে।

নাচোল থানার ওসির চেয়ারে বসে টেবিলে পা তোলা এআই ছবি ভাইরাল