রোববার, ১৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

সাবেক সহকারী নিয়ে বিপাকে অহনা, দিলেন সতর্কবার্তা

দেশীয় নাটকের জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান তার সাবেক অ্যাসিস্ট্যান্ট আফিফাকে নিয়ে বিপাকে পড়েছেন। নিজের পরিচয় ব্যবহার করে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করার অভিযোগ এনে ফেসবুকে সতর্কবার্তা দিয়েছেন এই অভিনেত্রী।সোমবার (২৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অহনা বিষয়টি তুলে ধরেন এবং আফিফাকে শেষবারের মতো সতর্ক করেন।অহনা জানান, এক নারী রাতের বেলায় তার বাসার নিচে এসে নিজেকে সাংবাদিক পরিচয় দেন। নিরাপত্তাকর্মীরা ফোন করলেও রাতে কেউ তা গ্রহণ করেননি। পরে ওই নারী সকাল পর্যন্ত ভবনের নিরাপত্তাকর্মীদের কক্ষে অবস্থান করেন।অভিনেত্রী তার পোস্টে দাবি করেন, পরে জানতে পারেন ওই নারীর নাম আফিফা। তিনি স্বল্প সময়ের জন্য তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছিলেন। বর্তমানে আফিফা বিভিন্ন মানুষের কাছে নিজেকে অহনার বোন পরিচয় দিয়ে টাকা চাইছেন বলে অভিযোগ করেন তিনি।অহনা রহমান বলেন, আফিফাকে এর আগেও একাধিকবার সতর্ক করা হয়েছে। এবারও সতর্ক করে দিয়ে তিনি জানান, ভবিষ্যতে তাকে বা তার কোনো সহযোগীকে দিয়ে হয়রানি করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফেসবুক পোস্টে অভিনেত্রীর এই সতর্কবার্তার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

সাবেক সহকারী নিয়ে বিপাকে অহনা, দিলেন সতর্কবার্তা