মালয়েশিয়ায় ফুটসালে ক্রীড়া প্রতিমন্ত্রীর দলের জয়
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ক্লাব বাংলাদেশ এফসিকে ৩-১ গোলে হারিয়েছে সফররত ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সফরসঙ্গী দল।শনিবার (৫ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের লালাপোর্ট ইনডোর স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। সফরসঙ্গী দলে ক্রীড়া প্রতিমন্ত্রীর ছেলে আয়ান ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় জাহেদ পারভেজ চৌধুরীও খেলেছেন।স্থানীয় সময় রাতে অনুষ্ঠিত ম্যাচে সফরকারীদের হয়ে প্রথম গোল করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিপক্ষ বাংলাদেশ এফসির হয়ে একমাত্র গোলটি করেন শাহজাহান আলম।ম্যাচ শেষে আমিনুল হক প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। খেলাধুলার মাধ্যমে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।পরে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিডিএফসি মালয়েশিয়া ও বাংলাদেশ স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেসের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।