বিশ্বকাপ ২০২৬ দেখাবে বিটিভি বিনামূল্যে সব ম্যাচ সম্প্রচারের ঘোষণা
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ২০২৬ –এর বাংলাদেশে সরাসরি সম্প্রচারের সর্বমাধ্যম স্বত্ব কিনে নিয়েছে সরকার। ফলে পুরো টুর্নামেন্টের সব ম্যাচ সম্প্রচার করবে রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (BTV)।সরকার জানিয়েছে, বিটিভি মাত্র ৪৭ কোটি টাকায় সম্প্রচার স্বত্ব পেলেও এই অর্থ প্রতিষ্ঠানকে বহন করতে হবে না। বিজ্ঞাপন ও বাণিজ্যিক রাইট বিক্রির মাধ্যমে পুরো খরচ ইতোমধ্যে উঠে এসেছে বলে জানানো হয়েছে।তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, টেলিকম, স্যাটেলাইট টিভি ও ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিজ্ঞাপন বিক্রির মাধ্যমে ব্যয় মেটানো হয়েছে। ফলে নামমাত্র খরচেই বিটিভি বিশ্বকাপ সম্প্রচার করতে পারবে।
বিটিভির পাশাপাশি সময় টেলিভিশন ও টি-স্পোর্টসেও বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করা হবে। এতে দেশের কোটি ফুটবলপ্রেমী দর্শক বিনামূল্যে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন।