শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

সুরমা ইউনিয়নে মহিলা মেম্বার প্রার্থী ফাতেমা বেগম, চান দোয়া ও সমর্থন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ৩ নম্বর সুরমা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) প্রার্থী হওয়ার প্রত্যয় নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মোছা. ফাতেমা বেগম। এলাকার মানুষের সেবা, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার লক্ষ্য নিয়ে তিনি ভোটারদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।ফাতেমা বেগমের নির্বাচনী বার্তায় তিনি জানিয়েছেন, জনপ্রতিনিধি নয়, বরং একজন সেবক হিসেবে সাধারণ মানুষের পাশে থাকতে চান। নির্বাচিত হলে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন তিনি।তিনি মনে করেন, একজন জনপ্রতিনিধির দায়িত্ব শুধু নির্বাচনের সময় ভোটারদের কাছে যাওয়া নয়; বরং নির্বাচনের পরও মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, তাঁদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনা এবং সমাধানের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরা।বিশেষ করে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারী এবং পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। পাশাপাশি নারীদের সামাজিক মর্যাদা, অধিকার প্রতিষ্ঠা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চান ফাতেমা বেগম।তাঁর নির্বাচনী ভাবনায় জনপ্রতিনিধিত্বের চেয়ে জনসেবাই বেশি গুরুত্ব পাচ্ছে। এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যাশা তাঁর।সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হিসেবে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়েছেন ফাতেমা বেগম। ভোটারদের প্রতি তাঁর আহ্বান, প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা ও জনসেবার মানসিকতা বিবেচনা করে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার।ফাতেমা বেগমের প্রত্যাশা, নির্বাচিত হতে পারলে মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিদান দেবেন কাজের মাধ্যমে। তাঁর নির্বাচনী প্রত্যয় ‘প্রতিনিধি নয়, সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।’

সুরমা ইউনিয়নে মহিলা মেম্বার প্রার্থী ফাতেমা বেগম, চান দোয়া ও সমর্থন