শনিবার, ০২ মে ২০২৬
চেকপোস্ট

সৈয়দপুরে সিলগালা হাসপাতালের গাছ কেটে ফেলার অভিযোগে তোলপাড়

সৈয়দপুর উপজেলা এ অবস্থিত বিশ্বের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল চত্বরে সিলগালা অবস্থায় থাকা জায়গায় প্রায় ১০টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগ রয়েছে, অনিয়ম ও দুর্নীতির মামলার কারণে বন্ধ থাকা এই হাসপাতাল চত্বরে গত দুই দিনে গাছগুলো কাটা হয়। স্থানীয় তোতা মিয়া নামের এক ব্যক্তি জানান, হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. মোয়াজ্জেম হোসেনের নির্দেশে গাছগুলো কাটা হয়েছে।তবে গাছ কাটার ক্ষেত্রে কোনো ধরনের বন বিভাগের অনুমতি নেওয়া হয়নি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।ঘটনার খবর পেয়ে শনিবার (২ মে) দুপুরে উপজেলা প্রশাসন তৎক্ষণাৎ পদক্ষেপ নেয় এবং কাটা গাছগুলো জব্দ করে।এ বিষয়ে সৈয়দপুর উপজেলা ভূমি অফিস ও প্রশাসন জানিয়েছে, সিলগালা থাকা প্রতিষ্ঠানের ভেতরে এ ধরনের কার্যক্রম অনুমতি ছাড়া করা আইনগতভাবে গ্রহণযোগ্য নয়।সামাজিক বন বিভাগ জানায়, যেকোনো গাছ কাটার জন্য তাদের অনুমতি বাধ্যতামূলক, যা এই ক্ষেত্রে নেওয়া হয়নি।এদিকে নীলফামারী সিভিল সার্জন অফিস জানিয়েছে, বিষয়টি তাদের নজরে আসেনি, তবে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন বন্ধ থাকা হাসপাতালটি ঘিরে নানা অনিয়ম চলছে এবং গাছ কাটা তারই অংশ। তাদের দাবি, গাছ কাটা নয়, বরং প্রতিষ্ঠান রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। এ ঘটনায় প্রশাসন জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সৈয়দপুরে সিলগালা হাসপাতালের গাছ কেটে ফেলার অভিযোগে তোলপাড়