মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চেকপোস্ট

বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাটের রামপালে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, পরিবেশকর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় রামপাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।এছাড়া পরিবেশ সংগঠন বেলা’র সদস্য এম. এ সবুর রানা, এ. এইচ. নান্টু, পরিবেশকর্মী মো. মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা কর্মশালায় উপস্থিত ছিলেন।কর্মশালায় সভাপতিত্ব করেন ইয়োথ ফর সুন্দরবন, রামপাল-এর সাবেক আহ্বায়ক এম. আর. সিফাত। স্বাগত বক্তব্য দেন বাগেরহাট জেলা রূপান্তরের সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন।অনুষ্ঠানে সুন্দরবন ও পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক-পলিথিনের ব্যবহার কমানো, দূষণ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।কর্মশালার শুরুতে প্রজেক্টরের মাধ্যমে রূপান্তরের সহযোগিতায় ইয়োথ ফর দ্য সুন্দরবনের তরুণদের কার্যক্রম এবং পরিবেশ রক্ষায় তাদের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরা হয়।আয়োজকরা জানান, প্লাস্টিক দূষণ কমাতে স্থানীয় পর্যায়ে ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত