সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছোড়ার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন
খুলনা উন্নয়ন কতৃপক্ষের ( কেডিএ) চেয়ারম্যান ও মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম মনা সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছোড়ার ন্যাক্কারজনক ঘটনার গভীর উদ্দেগ প্রকাশ এবং তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, জনগুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিকদের উপর এ ধরনের হামলা সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য চরম হুমকিস্বরুপ। যারা এই হামলার সঙ্গে জড়িত তারা আইনের শাসন ও বাক স্বাধীনতার শত্রু। সাংবাদিকরা যদি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত থাকেন, তবে তা মুক্ত সাংবাদিকতার পথকে সংকুচিত করে দেয়। তিনি সকল সাংবাদিক হত্যাকান্ডের বিচার দাবি করে বলেন, বিগত দিনে এসব হত্যাকান্ডের সুষ্ঠু বিচার হলে সন্ত্রাসীরা আজ এমন ন্যাক্কারজনক হামলা করার সাহস পেত না। তিনি বলেন, বিগত সরকার ও তার দোসররা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তার অংশ হিসেবে খুলনার সাংবাদিক মতি, টুটুল আওয়াল ও রানা কবীরের উপর হামলা করেছে। অবিলম্বে এ হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে খুলনা মহানগরীতে কর্মরত সকল সাংবাদিকদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি আইন শৃংখলা বাহিনীর প্রতি উদাত্ত আহবান জানান। সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি বর্ষনের প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আজ দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোঃ রাশিদুল ইসলামের সভাপতিত্বে এবং আব্দুর রাজ্জাক রানা ও আশরাফুল ইসলাম নুরের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্যে রাখেন বিসিবির পরিচালক ও খুলনা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন,বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মিজানুর রহমান মিল্টন, মোঃ নুরুজ্জামান, মোঃ এরশাদ আলী, কেএম জিয়াউস সাদাত, রাফিউল ইসলাম টুটুল, কৌশিক দে, আবুল হাসান হিমালয়, এম এ হাসান, কাজী শামীম আহমেদ, আহমদ মুসা রঞ্জু, কনক রহমান, মাকসুদ আলী, সোহেল মাহমুদ, আনোয়ারুল ইসলাম কাজল, কামরুল আহসান, নিয়ামুল হোসেন কচি, শেখ আল এহসান, নুর ইসলাম রকি প্রমুখ। উল্লেখ্য ১৫ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২ টা ১৫ মিনিটের সময় খুলনা থানাধীন জাতীসংঘ পার্কের পশ্চিম দিকে রাস্তার উপর আব্দুল জলিল শেখের পানের দোকানের সামনে বসে চা খাচ্ছিলেন এস এ টিভির খুলনা ব্যুরো চীফ রকিবুল ইসলাম মতি (৪২) খুলনা সদর দৈনিক বিজনেস স্টান্ডার্ড খুলনা প্রতিনিধি শেখ আউয়াল, স্টার টিভি খুলনা প্রতিনিধি রাফিউল ইসলাম টুটুল, আমাদের সময় খুলনা প্রতিনিধি হুমায়ুন কবীর রানা চা খাচ্ছিল। হঠাৎ অজ্ঞাত সন্ত্রাসী হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলের গতি কমিয়ে তাদের ওপর লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে, যা লক্ষভ্রষ্ট হয় এবং চেয়ারের পায়ায় লেগে পায়া ভেঙে যায় এবং সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সাংবাদিকদের ওপর সংঘটিত গুলি বর্ষনের ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খুলনা পুলিশ কমিশনার মহোদয় প্রেসক্লাবে গমন করেন৷ এসময় তিনি উপস্থিত সর্বস্তরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। ঘটনার বিষয় দু:খ প্রকাশ করেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে আশ্বস্ত করেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। এছাড়া, পিআইবি, সিআইডি, র্যাব, ডিবি কেএমপি ও কেএমপির অপরাধ শাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনার রহস্য উদঘাটনের নির্দেশনা প্রদান করেন। এধরনের ঘটনা প্রতিরোধে পুলিশ ও সাংবাদিক সমাজ পারস্পরিক সহযোগীতার মাধ্যমে কাজ করে যাবে বলে মতবিনিময় সভায় প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ কমিশনার মহোদয়কে শুভেচ্ছা জানান।