সোমবার, ১৮ মে ২০২৬
চেকপোস্ট

ফুলবাড়ীতে প্রেমের টানে চীনা যুবক, বাংলাদেশি নারীর সঙ্গে কোর্ট ম্যারেজ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক নারীর প্রেমের টানে বাংলাদেশে এসেছেন এক চীনা যুবক। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধর্মপুর কালিয়াটারি গ্রামের মৃত মোফাজ্জল ও সাহেরা দম্পতির মেয়ে মোছা: মোরশেদা বেগম গার্মেন্টসে চাকরির সুবাদে ঢাকার সাভারে অবস্থান করতেন। সেখানেই অনলাইন অ্যাপের মাধ্যমে গত ৩ এপ্রিল ২০২৬ সালে চীনা যুবক আনহংওয়েই (৩৯)-এর সঙ্গে তার পরিচয় হয়। পরে সম্পর্ক গভীর হলে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে গত ৯ মে ঢাকার একটি আদালতে তাদের কোর্ট ম্যারেজ সম্পন্ন হয়। বিয়ের পর প্রথমবারের মতো চীনা যুবক শনিবার রাতে স্ত্রীকে নিয়ে কুড়িগ্রামের ধর্মপুর গ্রামে আসেন।রোববার সকালে তারা মামার বাড়িতে গেলে এলাকাবাসী তাকে এক নজর দেখতে ভিড় জমায়। স্থানীয়রা জানান, তিনি নিজেকে চীনের নাগরিক ও পরিবারের জামাই হিসেবে পরিচয় দেন।চীনা যুবক আনহংওয়েই বলেন, আমি একজন মুসলমান। অনলাইন অ্যাপের মাধ্যমে আমাদের পরিচয় হয়। আমি তাকে বিয়ে করেছি এবং তাকে সুখে রাখার চেষ্টা করব।মোরশেদা বেগম বলেন, আমার স্বামী খুব ভালো মানুষ। আমি তার সঙ্গে সুখে থাকব। স্থানীয় ইউপি সদস্য মো. ফেরদৌস আলম জানান, বিয়ের কাগজপত্র দেখা হয়েছে এবং বিষয়টি সত্য। বর্তমানে দম্পতি গ্রামেই অবস্থান করছেন এবং শিগগিরই চীনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

ফুলবাড়ীতে প্রেমের টানে চীনা যুবক, বাংলাদেশি নারীর সঙ্গে কোর্ট ম্যারেজ