শুক্রবার, ২৯ মে ২০২৬
চেকপোস্ট

প্রাকৃতিক এয়ার ফ্রেশনারে ফ্রেশ ঘর, কফি-বেকিং সোডায় সমাধান

অনেক সময় ঘরের ভেতর রান্নাঘরের গন্ধ, ভেজা কাপড় বা বন্ধ জানালার কারণে এক ধরনের ভারী ও অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। এ সমস্যা দূর করতে অনেকেই রাসায়নিক এয়ার ফ্রেশনার ব্যবহার করেন, তবে প্রাকৃতিক উপায়েও সহজেই ঘরকে সতেজ রাখা সম্ভব।ঘরের দুর্গন্ধ দূর করতে কফির গুঁড়া বেশ কার্যকর। ছোট বাটিতে রেখে দিলে এটি গন্ধ শোষণ করে। একইভাবে বেকিং সোডা কার্পেট, সোফা ও ফ্রিজের দুর্গন্ধ কমাতে সাহায্য করে।লেবু, ল্যাভেন্ডার বা পুদিনার মতো এসেনশিয়াল অয়েল তুলায় ব্যবহার করলে ঘরে মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়ে। ভিনেগার রান্নাঘর ও বাথরুমের তীব্র গন্ধ দূর করতে প্রাকৃতিক ডিওডোরাইজার হিসেবে কাজ করে।এছাড়া মিন্ট, রোজমেরি, স্নেক প্ল্যান্টের মতো গাছ ঘরের বাতাসকে স্বাভাবিকভাবেই সতেজ রাখে। দারুচিনি ও লেবু দিয়ে তৈরি ‘সিমার পট’ ঘরে আরামদায়ক সুগন্ধ ছড়ায়। লেবুর খোসা ও ভ্যানিলা এক্সট্র্যাক্টও সহজে ঘরকে ফ্রেশ রাখতে সাহায্য করে।প্রাকৃতিক এসব উপায়ে ঘর সতেজ রাখলে শুধু পরিবেশই নয়, মানসিক প্রশান্তিও পাওয়া যায়।

প্রাকৃতিক এয়ার ফ্রেশনারে ফ্রেশ ঘর, কফি-বেকিং সোডায় সমাধান