বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
চেকপোস্ট

জাবিপ্রবিতে আইইইই শিক্ষার্থী শাখার অনুমোদন, প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বিশ্বের অন্যতম বৃহৎ পেশাদার প্রযুক্তিবিষয়ক সংগঠন  (ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স)-এর শিক্ষার্থী শাখা প্রতিষ্ঠার আনুষ্ঠানিক অনুমোদন মিলেছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে সংযুক্ত হওয়ার নতুন দ্বার উন্মোচিত হলো।নবগঠিত আইইইই শিক্ষার্থী শাখার চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মিনহাজ। শাখাটির ফ্যাকাল্টি কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন একই বিভাগের প্রভাষক আমিমুল ইহসান।শাখা প্রতিষ্ঠার পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইইই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. সিজার রহমান। তিনি প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক অনুমোদন নিশ্চিত করেন। এছাড়া আইইইই-এর ফ্যাকাল্টি উপদেষ্টা হিসেবে অনুমোদন প্রদান করেন আফসানা শারমিন শান্তা এবং মো. রেজওয়ানুর রহমান।আইইইই-এর নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থী শাখা প্রতিষ্ঠার আবেদনে বিশ্ববিদ্যালয়ের ১২ জন সক্রিয় আইইইই সদস্যের স্বাক্ষর প্রয়োজন হয়। জাবিপ্রবির শিক্ষার্থীরা সেই শর্ত পূরণ করায় অনুমোদনের পথ সুগম হয়।গত ২৬ জুন ২০২৬ তারিখে আইইইই-এর সদস্য ও ভৌগোলিক কার্যক্রম বোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শাখা প্রতিষ্ঠার আবেদন আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়। নবগঠিত এই শাখা আইইইই এশিয়া-প্যাসিফিক অঞ্চল এবং আইইইই বাংলাদেশ শাখার অধীনে পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাখা কোড এসটিবি৬০২৪২২১৬ এবং স্কুল কোড ৬০২৪৩১৪৫ নির্ধারণ করা হয়েছে।সংশ্লিষ্টরা জানান, আইইইই শিক্ষার্থী শাখার মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর গবেষণা, উদ্ভাবনী প্রকল্প, কর্মশালা, সেমিনার, প্রযুক্তি প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি বৈশ্বিক প্রযুক্তি বিশেষজ্ঞ ও গবেষকদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগও তৈরি হবে।নবনিযুক্ত চেয়ারম্যান আবদুল্লাহ আল মিনহাজ বলেন, “জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইইইই শিক্ষার্থী শাখার অনুমোদন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। আমরা আইইইই-এর বৈশ্বিক নেটওয়ার্কের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের পেশাগত পরিবেশের সঙ্গে সংযুক্ত করতে কাজ করব।

জাবিপ্রবিতে আইইইই শিক্ষার্থী শাখার অনুমোদন, প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত