মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চেকপোস্ট

সৌদিতে গৃহকর্মীদের আকামায় বড় সুখবর, মিলবে ২৪ মাসের সুবিধা

গৃহকর্মীদের আবাসিক অনুমতিপত্র বা আকামা নিয়ে নতুন সুবিধা চালু করেছে সৌদি আরব। এখন থেকে গৃহকর্মী ও সমমানের কর্মীদের আকামা তিন মাস বা তার বেশি সময়ের জন্য জারি ও নবায়ন করা যাবে।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’-এর যৌথ উদ্যোগে এই সেবা চালু করা হয়েছে।নতুন ব্যবস্থায় নিয়োগকর্তারা ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ ও ২৪ মাসের মধ্যে পছন্দ অনুযায়ী আকামার মেয়াদ নির্বাচন করতে পারবেন। ‘আবশের’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আকামা ইস্যু বা নবায়ন করা যাবে।এর ফলে একসঙ্গে দীর্ঘ সময়ের ফি পরিশোধের বাধ্যবাধকতা থাকছে না। নির্বাচিত সময় অনুযায়ী আকামার ফি পরিশোধ করা যাবে এবং তিন মাস বা এর গুণিতক মেয়াদের জন্য ত্রৈমাসিক ভিত্তিতে অর্থ পরিশোধের সুবিধা পাওয়া যাবে। এর আগে গৃহকর্মীদের আকামার মেয়াদ সাধারণত এক বা দুই বছরের মধ্যে সীমাবদ্ধ ছিল। নতুন এই উদ্যোগের মাধ্যমে পরিবার ও গৃহকর্মীদের প্রয়োজন অনুযায়ী আরও সহজ ও নমনীয় সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে সৌদি সরকার।

সৌদিতে গৃহকর্মীদের আকামায় বড় সুখবর, মিলবে ২৪ মাসের সুবিধা