দুবাইয়ে মহান নবী দিবস উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও মিলাদ মাহফিল
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল লিছাইলিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হয়েছে মহান নবী দিবস (ইয়াওমুন নবী) উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও মিলাদুন্নবী (দ.) মাহফিল।দুবাই প্রবাসী আশেকে রাসূল (দ.) সংঘের উদ্যোগে এবং ‘রাতআপ’ দুবাই শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দুবাইয়ে অবস্থানরত ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফের বিভিন্ন মঞ্জিলের মুরিদান, আশেকভক্ত, চট্টগ্রাম দরবার শরীফের অনুসারীসহ বিভিন্ন দেশের প্রবাসী ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘রাতআপ’ দুবাই শাখার সভাপতি মোহাম্মদ তোহিদুল ইসলাম। সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াকুব আলী অনুষ্ঠান সঞ্চালনা করেন।মহান নবী দিবস উপলক্ষে আয়োজিত নূরানী মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মৌলানা মুহাম্মদ রানা (মা.)। ধর্মীয় আলোচনা করেন ‘রাতআপ’-এর সহ-সভাপতি শাহজাদা মুহাম্মদ মহিউদ্দিন রাহে ভান্ডারী (মা.), মৌলানা মোহাম্মদ আকবর রাহে ভান্ডারী (মা.)সহ অন্যান্য আলেম-ওলামারা।বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর জীবন, আদর্শ ও মানবতার কল্যাণে তাঁর শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ এ ভারত হোসেন, আলহাজ্ব মুহাম্মদ আব্দুল মোনাব সওদাগর, সমাজসেবক ও রাজনীতিবিদ (ইউএই), মাইজভান্ডার গাউছিয়া হক কমিটি দুবাই লিছাইলি শাখার সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেন, আলহাজ্ব মুহাম্মদ ছালেহ জহুর (জফুর), দুবাই শাখা গাউসুল আজম মাইজভান্ডার শাহ এমদাদিয়া কমিটির সাধারণ সম্পাদকসহ অনেকে।এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ সাগর, মুহাম্মদ পারভেজ, মুহাম্মদ নাসের, মুহাম্মদ ওয়াহিদুল আলম, মুহাম্মদ আজম খান, মো. সোহেল, মুহাম্মদ মুরাদ, মো. সারওয়ার, মুহাম্মদ রুবেল, মুহাম্মদ জুয়েল, মুহাম্মদ গফুর, আলহাজ্ব হাজী সাহেব পাকিস্তানি, মুহাম্মদ খালেদসহ প্রবাসী আশেকে রাসূলরা।
ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মিলাদ, নাত পরিবেশন ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।