দুবাইয়ে বেনজীর গ্রেপ্তার, প্রবাসীদের স্বস্তির ঢেউ
দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক বেনজির আহমেদ–এর দুবাইয়ে গ্রেপ্তারের খবরে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ও ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।প্রবাসী সূত্রে জানা গেছে, গত ১২ জুন আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের বিষয়টি জানায়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রবাসী কমিউনিটিতে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।দুদকের তথ্যমতে, বেনজীর আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, কানাডা, দুবাই, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সম্পদের খোঁজ চলছে। দুবাইয়ের ডেইরা এলাকায় একটি অভিজাত হোটেলে তার বিনিয়োগ এবং পরবর্তীতে বড় অঙ্কের অর্থ উত্তোলনের তথ্য নিয়েও আলোচনা রয়েছে।প্রবাসীরা এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ এটিকে ন্যায়বিচারের অগ্রগতি হিসেবে দেখছেন, আবার কেউ দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।আবুধাবি ও দুবাইয়ে কর্মরত প্রবাসীরা বলেছেন, যারা বিদেশে থেকে অর্থ পাচার ও দুর্নীতির মাধ্যমে সম্পদ গড়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। অনেকে তাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তবে কিছু প্রবাসী মত দিয়েছেন, কোনো রাজনৈতিক প্রভাব ছাড়াই যেন পুরো বিষয়টির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হয়।