রোববার, ০৭ জুন ২০২৬
চেকপোস্ট

সৌদিতে বড় ধরপাকড়, ৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে অবৈধ বসবাস, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ব্যাপক ধরপাকড় অভিযান চালানো হয়েছে। দেশজুড়ে এক সপ্তাহের অভিযানে মোট ৭ হাজার ৭৬০ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (৭ জুন) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানিয়েছে, এই অভিযানে ইতোমধ্যে ৪ হাজার ৬৯০ জনকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।গ্রেপ্তারদের মধ্যে ৪ হাজার ৬০ জন আবাসন আইন লঙ্ঘন করেছেন, ২ হাজার ৫৭৪ জন সীমান্ত নিরাপত্তা আইন ভেঙেছেন এবং ১ হাজার ১২৬ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।এছাড়া অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ১৮৪ জনকে আটক করা হয়, যাদের বেশিরভাগই ইথিওপিয়ান নাগরিক। কিছু ইয়েমেনি ও অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন।অভিযানের অংশ হিসেবে আরও কয়েক হাজার প্রবাসীকে কূটনৈতিক মিশনের মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হাজারো মানুষ এখনো আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সৌদি কর্তৃপক্ষ সতর্ক করেছে, অবৈধ অনুপ্রবেশ বা অবস্থানে সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়া হবে, যার মধ্যে দীর্ঘমেয়াদি কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানার বিধান রয়েছে।

সৌদিতে বড় ধরপাকড়, ৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার