মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

গোপালগঞ্জে এসআই পদে পদোন্নতি পেলেন সোহেল মিয়া

গোপালগঞ্জ জেলা পুলিশের এএসআই (নিঃ) মো. সোহেল মিয়া পদোন্নতি পেয়ে এসআই (নিঃ) পদে দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে তার নতুন পদমর্যাদার র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।পুলিশ হেডকোয়ার্টার্সের কেন্দ্রীয় মেধা তালিকা ও পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে এ পদোন্নতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।এ উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ/প্রবেশনার) রনি হাওলাদার উপস্থিত ছিলেন।র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার পর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহসহ উপস্থিত কর্মকর্তারা নবপদোন্নতিপ্রাপ্ত এসআই মো. সোহেল মিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এ সময় কর্মকর্তারা আশা প্রকাশ করেন, নতুন পদে সোহেল মিয়া দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তার কর্মজীবনের সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন জেলা পুলিশের কর্মকর্তারা।

গোপালগঞ্জে এসআই পদে পদোন্নতি পেলেন সোহেল মিয়া