মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চেকপোস্ট

গাজীপুর থেকে রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার পলাতক আসামি সামিউল ইসলামকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার হওয়া সামিউল ইসলাম রাণীশংকৈল উপজেলার ১ নম্বর ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল ঝাড়বাড়ি এলাকার এন্তাজুল ইসলামের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণ মামলাটি দায়ের হওয়ার পর থেকেই সামিউল ইসলাম এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে নজরদারি ও অনুসন্ধান চালায় রাণীশংকৈল থানা পুলিশ। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান গাজীপুরে নিশ্চিত হলে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, আদালতের নির্দেশনা ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।তিনি আরও বলেন, কোনো অপরাধী আত্মগোপনে থেকে আইনের হাত এড়াতে পারবে না। যেখানেই অবস্থান করুক, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

গাজীপুর থেকে রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার