শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মোবাইল উদ্ধার করে জনমনে আস্থা ফেরাচ্ছেন নলছিটি থানার চৌকস পুলিশ কর্মকর্তা এসআই শহিদুল

হারানো ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে ভুক্তভোগীদের মুখে হাসি ফোটাচ্ছেন ঝালকাঠির নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। প্রযুক্তির সহায়তায় একের পর এক মোবাইল উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে মোবাইল ফোন মানুষের নিত্যদিনের গুরুত্বপূর্ণ সঙ্গী। অসাবধানতাবশত হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়ে যাওয়ার পর অনেকেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর এসব মোবাইল উদ্ধারে কাজ করছেন এসআই শহিদুল ইসলাম ও থানা পুলিশের বিশেষ টিম।থানা পুলিশের তথ্য অনুযায়ী, অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামানের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে হারানো মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধারের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টদের দাবি, এ কার্যক্রমে ইতোমধ্যে শত শত মানুষ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়েছেন।ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা আনন্দ প্রকাশ করছেন। তাদের কয়েকজনের ভাষ্য, ফোন ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন তারা। তবে পুলিশের তৎপরতায় হারানো মোবাইল ফিরে পাওয়ায় নলছিটি থানা পুলিশের প্রতি তাদের আস্থা বেড়েছে।এ বিষয়ে নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা, আইনি সহায়তা ও প্রকৃত সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী আমরা সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করে যাচ্ছি।”তিনি আরও বলেন, হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। জনবান্ধব এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নলছিটি থানা পুলিশের এই উদ্যোগে এলাকার সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হারানো মোবাইল ফিরে পাওয়ায় ভুক্তভোগীরা পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

মোবাইল উদ্ধার করে জনমনে আস্থা ফেরাচ্ছেন নলছিটি থানার চৌকস পুলিশ কর্মকর্তা এসআই শহিদুল