পাবনায় দায়িত্ব নিলেন নবাগত পুলিশ সুপার ছুফি উল্লাহ
পাবনা জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ ছুফি উল্লাহ।বৃহস্পতিবার (৭ মে) সকালে দায়িত্ব গ্রহণ উপলক্ষে তিনি পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান বিদায়ী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ।পরে নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং আনুষ্ঠানিকভাবে জেলার দায়িত্বভার গ্রহণ করেন।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রেজিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) লাবিব আব্দুল্লাহসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফরা।
জেলা পুলিশের নতুন নেতৃত্বকে ঘিরে পাবনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।