শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

নলছিটিতে পুলিশের মহড়া, সন্দেহজনক গতিবিধিতে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৫ আগস্টকে ঘিরে সম্ভাব্য অপতৎপরতা ও নাশকতা প্রতিরোধে ঝালকাঠির নলছিটিতে পুলিশের মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়া চলাকালে সন্দেহজনক গতিবিধির অভিযোগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টার দিকে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে এ মহড়া শুরু হয়। একাধিক মোটরসাইকেল ও পুলিশ পিকআপ নিয়ে থানার সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় টহল দেন।মহড়া চলাকালে দপদপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তিমিরকাঠী এলাকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেককে সন্দেহজনক গতিবিধির অভিযোগে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, ১৫ আগস্টকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা, বিশৃঙ্খলা বা কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সে জন্য উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে নজরদারি বাড়ানো হয়েছে। নিয়মিত টহল ও পুলিশের মহড়াও অব্যাহত থাকবে।নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানের অংশ হিসেবে পুরো উপজেলায় মহড়া দেওয়া হয়েছে। মহড়া চলাকালে সন্দেহজনক গতিবিধির কারণে আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়েছে। যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নলছিটিতে পুলিশের মহড়া, সন্দেহজনক গতিবিধিতে আ.লীগ নেতা গ্রেপ্তার