ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।রোববার ৩ মে মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী এসব কর্মকর্তাকে অবসর দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী।আদেশে বলা হয়েছে, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।অবসরপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ১৬ জন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা এবং একজন সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি। এর মধ্যে আছেন অ্যান্টি টেরোরিজম ইউনিট, সিআইডি, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্বে থাকা কর্মকর্তারা।
সরকারের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল হিসেবে দেখা হচ্ছে।