সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

লাখাইয়ে পুকুরে ডুবে যুবকের মৃত্যু, এলাকায় শোক

হবিগঞ্জের লাখাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিব মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) সকালে উপজেলার পূর্ব সিংহ গ্রামের (কামড়াপুর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত হাবিব ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে পূর্ব সিংহ গ্রামের খেলার মাঠে মায়ের সঙ্গে গোবরের চটা (খড় ও গোবর দিয়ে তৈরি জ্বালানি) তৈরির কাজ করছিলেন হাবিব। একপর্যায়ে মাঠের পাশের একটি পুকুর থেকে পানি আনতে যান তিনি।দীর্ঘ সময় পার হলেও হাবিব ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় এক নারী পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে খবর দেন। স্বজন ও স্থানীয়রা গিয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করেন।নিহতের পরিবার জানায়, হাবিব দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। তাদের ধারণা, পুকুরে নামার পর হঠাৎ অসুস্থ হয়ে পানিতে তলিয়ে তার মৃত্যু হতে পারে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, ঘটনাটি সম্পর্কে তিনি তাৎক্ষণিক কোনো তথ্য পাননি।

লাখাইয়ে পুকুরে ডুবে যুবকের মৃত্যু, এলাকায় শোক