মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

গোপালগঞ্জে সড়কে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ, পরিচয় খুঁজছে পিবিআই

গোপালগঞ্জে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৭০ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় রাস্তার পাশ থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ।ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনউজ্জামান জানান, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি যানবাহন বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।পরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন হয়ে থাকতে পারেন। তবে তার পরিচয় নিশ্চিত হলে মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

গোপালগঞ্জে সড়কে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ, পরিচয় খুঁজছে পিবিআই