রোববার, ০৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

খুলনায় পিকআপ-ভ্যান সংঘর্ষে চালক নিহত, আটক ২

খুলনায় পিকআপ ও মাছবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বিষে মালো (৬৭) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ চালকসহ দুজনকে আটক করেছে পুলিশ।রোববার (৯ আগস্ট) সকালে খুলনা বাইপাস-তেলিগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিষে মালোর বাড়ি যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা সোনাতলা ঘাট এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, মাছবাহী ভ্যানটি বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরএফএল কোম্পানির একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনার পর পুলিশ পিকআপটি জব্দ করে এবং চালক ও ডেলিভারি ম্যানকে আটক করে। আটক পিকআপটির নম্বর অ-১১৩৭৬৫।আটকরা হলেন পিকআপ চালক মো. আনিসুল হক (২৭) ও ডেলিভারি ম্যান হ্নদয় (২৯)। আনিসুল হকের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়। তার বাবার নাম আমিনুর রহমান। অপর আটক হ্নদয়ের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়।আড়ংঘাটা থানার ডিউটি অফিসার এসআই সঞ্জীব বিশ্বাস জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খুলনায় পিকআপ-ভ্যান সংঘর্ষে চালক নিহত, আটক ২